প্রটোকল ছাড়াই কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় প্রটোকল ছাড়াই এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে কোনো ধরনের প্রটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা হয়। ফলে কেন্দ্র সংশ্লিষ্ট কেউ আগে থেকে তার আগমনের বিষয়ে অবগত ছিলেন না।

পরিদর্শনের সময় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুটি কক্ষ ঘুরে দেখেন মন্ত্রী। সেখানে অনিয়ম দেখতে পেয়ে সংশ্লিষ্ট দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

এরপর তিনি সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে প্রায় ১০ মিনিট অবস্থান করে ছয়টি কক্ষ পরিদর্শন করেন। কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং কেন্দ্র সচিব মাহফুজুল আলম।

হঠাৎ এ ধরনের পরিদর্শনের ফলে কেন্দ্রগুলোতে শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি ২০২৭

ইউএনজিএতে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

১০

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

১১

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

১২

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

১৩

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

১৪

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১৫

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১৬

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১৭

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৮

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৯

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

২০