শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ওয়াশিংটনের অবস্থান জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এমন মন্তব্য করেছেন।

সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশিত হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পর্যবেক্ষণ বা মতামত রয়েছে কি না, তা জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।

ই-মেইলে পাঠানো জবাবে ওই মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে এ রায় দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

এর আগে গত জুলাই মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই বক্তব্যের প্রায় চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেক প্রতিবেদনে তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করার বিষয়টি সামনে আসে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে তাঁকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিভিন্ন সময়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। প্রতিবারই ভারতীয় পক্ষ বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে।

এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য সামনে এল। তবে এ বিষয়ে ওয়াশিংটন কোনো নির্দিষ্ট অবস্থান না জানিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দিয়েছে।

🌸 Rangvora Woman 🌸

নিজের পছন্দে, নিজের রঙে!

ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।

🎨 আমাদের বিশেষ কালেকশন

👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।

👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।

🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।

👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।

🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।

🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।

💝 আমাদের বিশেষত্ব

✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা

❤️ আপনার কল্পনা, আমাদের সৃষ্টি!

নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।

🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner

এখনই অর্ডার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি নিহত

১

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র

২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ার প্রত্যাশা

৪

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খান

৫

বিশুদ্ধ পানির সংকটে চরচান্দুপাড়ার ৩০ পরিবার, অকেজো একমাত্র টিউবওয়েল

৬

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

৭

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে সরকার

৮

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

৯

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ৬ কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

১০

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, হামাস কমান্ডার নিহত

১১

বিয়ের পর কেন বদলে যান অনেক পুরুষ, কী বলছে বাস্তবতা?

১২

প্রথমার্ধে জাপানের কাছে ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল

১৩

নোয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১৪

ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেলে নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক

১৫

কুয়াকাটায় জিওব্যাগ ফুটো করে সাইনবোর্ড টাঙানোর অভিযোগ

১৬

গ্যাসের চাহিদা ৩৮০০, উৎপাদন ১৫৮০ মিলিয়ন ঘনফুট: জ্বালানিমন্ত্রী

১৭

অনুমতি না মিললেও কালীগঞ্জে যাওয়ার ঘোষণা আমির হামজার

১৮

দুবাইয়ে শাহরুখের নামে ৫৬ তলা ভবন, উদ্বোধনে নাচলেন অভিনেতা

১৯

ডিসেম্বর নিয়ে অপেক্ষা করছেন কি প্রশাসনের কেউ? প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

২০