বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ার প্রত্যাশা

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফেরার প্রত্যাশা এবং বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনায় তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে নেমে আসে।

এর আগেও শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম কমে লেনদেন শেষ হয়। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের কারণে তৈরি হওয়া ভূরাজনৈতিক ঝুঁকি কমার সম্ভাবনা পর্যালোচনা করছিলেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছিল।

চাহিদার তুলনায় বাড়তে পারে সরবরাহ

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত পুনরুদ্ধার হওয়ায় এমন পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও ওই অঞ্চলে জাহাজ চলাচলের ক্ষেত্রে হামলার ঝুঁকি এখনো রয়েছে।

আইইএর পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। যা সম্ভাব্য চাহিদার তুলনায় দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে একই সময়ে সরবরাহ ঘাটতির আশঙ্কা করেছিল সংস্থাটি।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের সম্ভাবনা বিবেচনা করছেন। এতে বাজারের মনোভাব পরিবর্তিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে তেল পরিবহণে বাড়তি সুযোগ

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর দেওয়া ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এ আইনে যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহণের ক্ষেত্রে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।

ছাড়ের মেয়াদ বাড়ানোর ফলে বিদেশি পতাকাবাহী জাহাজও যুক্তরাষ্ট্রের বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেল পরিবহণ করতে পারবে। এতে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি পরিবহণে অতিরিক্ত সুযোগ তৈরি হবে।

তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল পরিবহণে ব্যবহৃত ট্যাংকারের স্বল্পতার কারণে পরিবহণ ব্যয় এখনো বেশি রয়েছে।

হরমুজ প্রণালিতে ট্যাংকারে আগুন

সরবরাহ পরিস্থিতির উন্নতির প্রত্যাশার মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে নিরাপত্তাঝুঁকির খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনে আঘাত লাগার পর তেলবাহী একটি ট্যাংকারে আগুন ধরে যায়।

এ ঘটনায় ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা থাকলেও মধ্যপ্রাচ্যের সামুদ্রিক পরিবহণ পরিস্থিতি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়।

সব মিলিয়ে সরবরাহ বাড়ার সম্ভাবনা বিশ্ববাজারে তেলের দাম কমাতে ভূমিকা রাখছে। তবে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের গতিপ্রকৃতি আগামী দিনগুলোতে তেলের বাজারের ওপর প্রভাব ফেলতে পারে।

🌸 Rangvora Woman 🌸

নিজের পছন্দে, নিজের রঙে!

ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।

🎨 আমাদের বিশেষ কালেকশন

👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।

👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।

🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।

👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।

🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।

🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।

💝 আমাদের বিশেষত্ব

✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা

❤️ আপনার কল্পনা, আমাদের সৃষ্টি!

নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।

🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner

এখনই অর্ডার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি নিহত

১

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র

২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ার প্রত্যাশা

৪

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খান

৫

বিশুদ্ধ পানির সংকটে চরচান্দুপাড়ার ৩০ পরিবার, অকেজো একমাত্র টিউবওয়েল

৬

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

৭

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে সরকার

৮

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

৯

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ৬ কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

১০

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, হামাস কমান্ডার নিহত

১১

বিয়ের পর কেন বদলে যান অনেক পুরুষ, কী বলছে বাস্তবতা?

১২

প্রথমার্ধে জাপানের কাছে ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল

১৩

নোয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১৪

ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেলে নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক

১৫

কুয়াকাটায় জিওব্যাগ ফুটো করে সাইনবোর্ড টাঙানোর অভিযোগ

১৬

গ্যাসের চাহিদা ৩৮০০, উৎপাদন ১৫৮০ মিলিয়ন ঘনফুট: জ্বালানিমন্ত্রী

১৭

অনুমতি না মিললেও কালীগঞ্জে যাওয়ার ঘোষণা আমির হামজার

১৮

দুবাইয়ে শাহরুখের নামে ৫৬ তলা ভবন, উদ্বোধনে নাচলেন অভিনেতা

১৯

ডিসেম্বর নিয়ে অপেক্ষা করছেন কি প্রশাসনের কেউ? প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

২০