বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

ছবি: সংগৃহীত।

নিজের বিয়ের খবর প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। তবে বিয়ের কথা জানালেও জীবনসঙ্গীর পরিচয় আপাতত প্রকাশ করতে চান না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেছেন এই গায়িকা। ছবিতে ফুল দিয়ে ঢেকে রেখেছেন বরের মুখ। একই সঙ্গে স্বামীর পরিচয় জানতে চেয়ে তাকে বা তার পরিবারকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন পারশা।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বরের মুখ ঢাকা ছবি প্রকাশ করে মজার ছলে পারশা লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’

পারশা জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আকদ সম্পন্ন হয়েছে। ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তার পরিবারের সদস্যরা। তবে বরের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বাকি আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

স্বামীর পরিচয় গোপন রাখার কারণও জানিয়েছেন এই শিল্পী। পারশা বলেন, ‘আমি যদি নাম বলি, তাহলে সবাই তাকে চিনে ফেলবে। তাই আপাতত বলতে চাইছি না। আর পরিচয়টা সামনে আনতে চাই না বলেই ছবিতে ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তাকে “প্রিয়” বলে ডাকি, সেও আমাকে “প্রিয়” বলে।’

পারশা জানান, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাদের পরিচয় হয়। এরপর কথাবার্তা শুরু হলে একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানান তিনি। তার পছন্দে পরিবারেরও কোনো আপত্তি ছিল না।

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন পারশা। তার কাছে জীবনের প্রথম ও সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা বাবা। ছোটবেলা থেকেই বাবার আদর ও সুরক্ষায় বড় হয়েছেন তিনি। বাবার কাছ থেকে পাওয়া সেই নির্ভরতা ও স্বাধীনতাই জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তার প্রত্যাশা তৈরি করেছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবিন। সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে এই জেন-জি শিল্পীকে। এবার বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেও জীবনসঙ্গীর পরিচয় আপাতত আড়ালেই রাখতে চান তিনি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় ইজিবাইকের ধাক্কায় গাছের সঙ্গে, চিকিৎসক নিহত

১

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

২

কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

৩

২০২৮ সালে নতুন কারিকুলাম, ২০২৭ সালের মধ্যে সব স্কুলে মিড-ডে মিল

৪

সাংবাদিককে হেনস্তা ও জাতীয় সংগীত নিয়ে বিতর্ক, পরীমনিকে আইনি নোটিশ

৫

৬ থেকে ১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা ইসির

৬

ইসরাইলে সরকার গঠনে আইজেনকটকে দায়িত্ব, নেতানিয়াহুর হুঁশিয়ারি

৭

১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের অপমানের প্রতিশোধ: শফিকুর রহমান

৮

শাহজালাল বিমানবন্দরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

৯

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

১০

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত ট্রাম্পের

১১

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম বদল

১২

অনুশোচনা ছাড়া দেশে ফিরে রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড

১৪

ইরান যুদ্ধ বিস্তৃত করার সিদ্ধান্ত শিগগিরই: ট্রাম্পের হুঁশিয়ারি

১৫

রংপুরের গর্ব: অষ্টাদশ শতকের সাধক কবি কাজী হেয়াত মামুদ

১৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

১৭

শ্রমিকদের দাবির আড়ালে অস্থিতিশীলতার চেষ্টা: প্রধানমন্ত্রী

১৮

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

১৯

ফ্লোরিডার চার আসনে রিপাবলিকানদের সীমানা কৌশলে ধাক্কা

২০