যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাবে বাড়ল স্বর্ণের দাম, কমল তেলের বাজারে চাপ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর তেলের দাম কমায় বেড়েছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন চুক্তির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ কমেছে। এরই ধারাবাহিকতায় তেলের দাম হ্রাস পাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কাও কিছুটা কমেছে। ফলে বৃহস্পতিবার (১৯ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১১ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে।

এর আগে বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিলে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে যায়। তবে পরদিন বাজারে পরিস্থিতির পরিবর্তন দেখা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, আগের দিনের বড় পতনের পর বিনিয়োগকারীরা শর্ট পজিশন বন্ধ করতে শুরু করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইতিবাচক বার্তা বাজারে আস্থার সঞ্চার করে।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, “বুধবারের বড় পতনের পর বিনিয়োগকারীরা শর্ট পজিশন গুটিয়ে নিচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ফলে তেলের দাম কমেছে, যা স্বর্ণের বাজারকে সহায়তা করেছে।”

বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান তাদের অন্তর্বর্তী চুক্তির বিস্তারিত প্রকাশ করে। ১৪ দফার ওই চুক্তির আওতায় পূর্বে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, সাধারণত তেলের উচ্চ মূল্য মূল্যস্ফীতির চাপ বাড়ায় এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়ানোর দিকে ঠেলে দেয়। অন্যদিকে সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যায়।

তবে কেলভিন ওং সতর্ক করে বলেছেন, ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানের কারণে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি দীর্ঘমেয়াদে সীমিত থাকতে পারে। বাজার এখনো সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ০৩ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৯ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩০ দশমিক ২৬ ডলারে লেনদেন হয়েছে।

সূত্র:
রয়টার্স।

🌸 Rangvora Woman 🌸

নিজের পছন্দে, নিজের রঙে!

ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।

🎨 আমাদের বিশেষ কালেকশন

👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।

👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।

🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।

👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।

🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।

🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।

💝 আমাদের বিশেষত্ব

✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা

❤️ আপনার কল্পনা, আমাদের সৃষ্টি!

নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।

🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner

এখনই অর্ডার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি নিহত

১

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র

২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ার প্রত্যাশা

৪

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খান

৫

বিশুদ্ধ পানির সংকটে চরচান্দুপাড়ার ৩০ পরিবার, অকেজো একমাত্র টিউবওয়েল

৬

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

৭

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে সরকার

৮

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

৯

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ৬ কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

১০

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, হামাস কমান্ডার নিহত

১১

বিয়ের পর কেন বদলে যান অনেক পুরুষ, কী বলছে বাস্তবতা?

১২

প্রথমার্ধে জাপানের কাছে ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল

১৩

নোয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১৪

ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেলে নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক

১৫

কুয়াকাটায় জিওব্যাগ ফুটো করে সাইনবোর্ড টাঙানোর অভিযোগ

১৬

গ্যাসের চাহিদা ৩৮০০, উৎপাদন ১৫৮০ মিলিয়ন ঘনফুট: জ্বালানিমন্ত্রী

১৭

অনুমতি না মিললেও কালীগঞ্জে যাওয়ার ঘোষণা আমির হামজার

১৮

দুবাইয়ে শাহরুখের নামে ৫৬ তলা ভবন, উদ্বোধনে নাচলেন অভিনেতা

১৯

ডিসেম্বর নিয়ে অপেক্ষা করছেন কি প্রশাসনের কেউ? প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

২০