ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়েই রয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া যুদ্ধে আরও প্রায় ১৫ লাখ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এ তথ্য তুলে ধরেন যুক্তরাজ্যের সেনাপ্রধান।

রিচ নাইটন বলেন, সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষ রয়েছেন।

তবে নিহত ও আহতদের অধিকাংশই রুশ সামরিক বাহিনীর সদস্য বলে উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ সেনাপ্রধানের দাবি, রুশ বাহিনীর হতাহতের সিংহভাগ ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। এত বিপুল প্রাণহানির পরও ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র প্রায় ২ শতাংশ দখল করতে পেরেছে রাশিয়া বলে দাবি করেন তিনি।

রিচ নাইটন বলেন, এই পরিসংখ্যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অর্জনের জন্য মানুষের জীবন কীভাবে ব্যয় হচ্ছে, তার একটি চিত্র তুলে ধরে। তার ভাষায়, রাশিয়ার লাখো পরিবার তাদের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামীকে হারিয়েছে।

এদিকে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, যুদ্ধে ব্যাপক প্রাণহানি এবং রাশিয়ার জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও ইউক্রেন নিয়ে প্রেসিডেন্ট পুতিনের অবস্থান বা লক্ষ্য পরিবর্তনের কোনো স্পষ্ট ইঙ্গিত তারা এখনো পাননি।

ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার প্রচেষ্টাকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর মধ্যেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

শুক্রবার যুদ্ধের ১ হাজার ৬৬০ দিন পূর্ণ হয়েছে। এ সময়ের হিসাবে রুশ বাহিনী ইউক্রেন যুদ্ধে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের তুলনায়ও দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে অবস্থান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। ফলে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার দেওয়া এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: স্কাই নিউজ

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০