সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের বড় ড্রোন হামলা

সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার পর নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া — ছবি সংগৃহীত

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ এই হামলাকে ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছে।

রাশিয়ার কর্মকর্তাদের দাবি, সেন্ট পিটার্সবার্গের আশপাশের লেনিনগ্রাদ অঞ্চলে ১৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রথমবারের মতো শহরটির বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজডেনকো জানান, হামলার ফলে একটি সামরিক স্থাপনায় আগুন লাগে এবং কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে রুশ প্রশাসন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অস্ত্রাগার ও নৌঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি এটিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ‘ন্যায্য জবাব’ হিসেবে উল্লেখ করেন।

জেলেনস্কির দাবি, ইউক্রেনীয় ড্রোন প্রায় এক হাজার কিলোমিটার দূরে গিয়ে সেন্ট পিটার্সবার্গ অঞ্চলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় একটি তেল ডিপোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য সরাসরি আলোচনা এবং যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনের এসব হামলার উদ্দেশ্য দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা। অন্যদিকে কিয়েভ বলছে, এটি রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার একটি কৌশলগত অভিযান।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা: চার পৌরসভার সব ছুটি বাতিল, খুলেছে জরুরি কন্ট্রোল রুম

টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রাজধানী

পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময় সভা, উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

১০

প্রেমিকার অনুরোধে আলোচনায় স্পেন তারকা ইয়ামাল

১১

আওয়ামী লীগ নিষিদ্ধ কেন, প্রশ্ন শেখ হাসিনার

১২

পীরগঞ্জ বড় নিজামপুর জামে মসজিদের ভিত্তি নির্মাণের উদ্বোধন

১৩

দখল-দূষণে ঐতিহ্য হারাচ্ছে পীরগঞ্জের শতবর্ষী মাদারগঞ্জ হাট

১৪

পীরগঞ্জে এমপি মাওলানা নূরুল আমিনের বরাদ্দের জিআর চাল ২৮ পরিবারের মাঝে বিতরণ

১৫

পদোন্নতিতে উপজেলা প্রকৌশলী হলেন আলতাফ হোসেন, পীরগঞ্জে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

১৬

দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই রাজধানীর ব্যস্ত জীবন, বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা, হালদার পানি বিপদসীমার ওপরে

১৮

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের বৈঠক

১৯

পর্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, কুড়িগ্রামে চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার ৩

২০