৫ বছরে ২ কোটি কৃষককে কার্ড, টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর ঘোষণা

ছবি সংগৃহীত

তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে শহীদ মারুফ স্টেডিয়াম-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি জানান, ইতোমধ্যে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, তা প্রথম সপ্তাহেই মওকুফ করা হয়েছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষি-ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন।

তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা কোল্ডস্টোরেজ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন এবং সরকার এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত এবং বাকিরাও কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলাই সরকারের মূল লক্ষ্য। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে—এই বিশ্বাস থেকেই কৃষকদের জন্য ১০টি সুবিধা সম্বলিত কৃষক কার্ড চালু করা হয়েছে।

সবশেষে তিনি দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং জনগণের সহযোগিতা কামনা করেন।

সূত্র: গণমাধ্যম প্রতিবেদন

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০