হরমুজে জাহাজ চলাচলে শর্তসাপেক্ষ প্রস্তাব

ছবি সংগৃহীত

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন একটি শর্তসাপেক্ষ প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি প্রণালির ওমান অংশ দিয়ে চলাচল করে, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে না।

তবে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে তেহরান। তাদের দাবি, যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্তগুলো মেনে নিতে প্রস্তুত থাকে, তবেই এ উদ্যোগ কার্যকর হবে।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। এর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণ উপকূলে ওমানসংযুক্ত আরব আমিরাত অবস্থিত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়, যা এটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে পরিণত করেছে।

বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এর গুরুত্ব অত্যন্ত বেশি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জ্বালানি পণ্যের বড় একটি অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। এছাড়া সার, রাসায়নিকসহ বিভিন্ন পণ্যের পরিবহনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাধারণ সময়ে প্রতিদিন ১২০ থেকে ১৪০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের পর ইরান এই পথ অবরুদ্ধ করে দেয়। ফলে অনেক জাহাজ বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

বর্তমানে হরমুজ প্রণালিতে শত শত জাহাজ আটকা রয়েছে এবং দুই হাজারের বেশি নাবিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে ইরানের নতুন প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র:
রয়টার্স

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

জুন থেকে বিদ্যুতের দাম বাড়ছে, ইউনিটে বাড়ল ১.৫২ টাকা

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় জনতার ঢল

২০২৬ বিশ্বকাপে জার্মানির মুক্তির মিশন, ফিরবে কি সেই দাপট?

মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে ৫.৮৮ লাখ কোটি টাকা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আশা ট্রাম্পের, সমঝোতা হতে পারে সপ্তাহেই

কুরবানির পশুর চামড়ার বাজারে ধস, বিপাকে এতিমখানা-মাদ্রাসা

ষষ্ঠ বিশ্বকাপে ওচোয়া, মেসি-রোনালদোর কাতারে মেক্সিকান তারকা

১০

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

১১

ফিনল্যান্ডকে ৪ গোলে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি জোরালো জার্মানির

১২

রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি আজ

১৩

ব্রাজিলের গোল উৎসব, পানামাকে ৬-২ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু

১৪

বিএনপির কিছু নেতার প্রশিক্ষণ দরকার: আসিফ মাহমুদ

১৫

দেশে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে হামের সংক্রমণ

১৬

কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

১৭

ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

১৮

জাগ্রত ওকে বাংলাদেশ ম্যাগাজিনের ১০ম সংখ্যার মোড়ক উন্মোচন

১৯

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০