
ইসলামি আলোচক জাকির নায়েক এবং তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। এবার নতুন করে আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।
২০১৬ সালে প্রথমবারের মতো জাকির নায়েক ও তাঁর সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। এরপর থেকে দেশটিতে তাঁর কার্যক্রম ও বক্তব্য প্রচারের ওপর বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তাঁর বক্তব্য দেওয়াও নিষিদ্ধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দীর্ঘদিন ধরে জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য বা সংশ্লিষ্ট তদন্তের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ফলে ভারতীয় কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ আরও পাঁচ বছর বহাল থাকবে।
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন