ব্র্যাক-লেগো উদ্যোগে ৪ লাখ শিশু পাবে শিক্ষা

ছবি সংগ্রহ

বাংলাদেশ ও উগান্ডার মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত চার লাখ শিশু ও কিশোর-কিশোরীর জন্য নতুন উদ্যোগ শুরু করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং লেগো ফাউন্ডেশন। ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ নামে এই পাঁচ বছর মেয়াদি কর্মসূচির মাধ্যমে খেলাধুলাভিত্তিক শিক্ষা, মানসিক-সামাজিক সহায়তা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করা হবে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৪৭ কোটি ৩০ লাখের বেশি শিশু সংঘাত ও মানবিক সংকটপূর্ণ পরিবেশে বসবাস করছে। এর মধ্যে ৫ কোটি ২০ লাখেরও বেশি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে।

এই বাস্তবতায় ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের ৫ কোটি মার্কিন ডলারের অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ও উগান্ডার চার লাখ শিশুর কাছে শিক্ষা, সুরক্ষা এবং মানসিক-সামাজিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি শিশুদের লালন-পালন ও বিকাশে সহায়ক পরিবেশ গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে শেখা শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশুদের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রয়োজনীয় যত্ন, সহায়তা ও সুযোগ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দায়িত্বশীল, সহনশীল ও নেতৃত্বদানে সক্ষম একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। প্রকল্পভিত্তিক স্বল্পমেয়াদি উদ্যোগের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমেই স্থায়ী পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিটি শিশুর প্রারম্ভিক বিকাশ, শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে শেখা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। তার মতে, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের আদর্শ অনুসরণ করে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে ইতিবাচক পরিবর্তনের মডেল হিসেবে কাজ করবে।

জানা গেছে, বাংলাদেশে ‘স্প্ল্যাশ’ প্রকল্পের প্রথম ধাপ ২০২৬ সালের জুন থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। শূন্য থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের বয়স ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে। এর মধ্যে থাকবে খেলাধুলাভিত্তিক প্রারম্ভিক শিক্ষা, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণে সহায়তা, জীবনদক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং জীবিকায়নের সুযোগ সৃষ্টি।

অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং উদ্যোগটির সফল বাস্তবায়নে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক-লেগো উদ্যোগে ৪ লাখ শিশু পাবে শিক্ষা

বিশ্বকাপ সেমিফাইনাল: কী বললেন মেসি, এমবাপ্পে, কেইন ও ইয়ামাল?

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের

পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ

যশোরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র দাস গ্রেফতার

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা: তারেক রহমান

টানা বৃষ্টিতে স্থবির রাজধানীর জনজীবন

মেসিকে ‘ঘুম পাড়ানোর’ হুমকি দিলেন জো কোল

স্কুল-কলেজে পানি, চরম দুর্ভোগে পীরগঞ্জের চতরা

১০

বরিশাল সফরে তারেক রহমান, বৃক্ষরোপণ কর্মসূচি

১১

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

১২

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

১৩

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

১৪

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

১৫

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

১৬

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

১৭

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

১৮

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা: চার পৌরসভার সব ছুটি বাতিল, খুলেছে জরুরি কন্ট্রোল রুম

১৯

টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রাজধানী

২০