বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি সংগ্রহ

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুর্গত এলাকার পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং যাতায়াতের বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

মাহদী আমিন আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, দুর্গত এলাকায় জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমন্বিতভাবে কাজ করছে।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেতে পারে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১

ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, মারধর নিয়ে বিতর্ক

২

ছাত্ররা জীবন না দিলে দেশে ফিরতে পারতেন না তারেক রহমান’: নাহিদ

৩

ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, ভাঙচুর প্রাইভেট কার

৪

সিলেটের লালাখাল: নীল-সবুজ পানির টানে ছুটছেন পর্যটকরা

৫

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, আন্দোলন চলার ঘোষণা

৬

দুই দিন বন্ধ থাকবে এলপিজির দোকান, সাত দফা দাবি ব্যবসায়ীদের

৭

বিধবা-বেকার কার্ড চালু হলে আগে এমপিদের স্ত্রীরা নেবেন

৮

রিকশাভাড়া থেকে ভিক্ষা, বাংলা কিউআরে টাকা লেনদেনের নতুন সুবিধা

৯

জ্বালানি ও দ্রব্যমূল্যের প্রতিবাদে সপ্তাহব্যাপী মাঠে নামছে এনসিপি

১০

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

১২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

১৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

১৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

১৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

১৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

১৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

১৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

১৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

২০