দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই রাজধানীর ব্যস্ত জীবন, বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

রাশিদা খাতুন | বাস্তবচিত্র ২৪ নিউজ

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বুধবার (৮ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হলেও কর্মজীবী মানুষের দৈনন্দিন ব্যস্ততা থেমে নেই।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কারওয়ান বাজার, বাংলামোটর, পল্টন মোড়সহ ব্যস্ত এলাকায় বৃষ্টি থামার পরপরই দীর্ঘ যানজট দেখা যায়। এছাড়া বিভিন্ন অলিগলি ও নিচু এলাকায় পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকাংশে কমতে পারে। তবে তার আগে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল থেকে আজ পর্যন্ত রাজধানীতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। অন্যদিকে খাগড়াছড়িতে ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়িয়েছে।

এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে প্রায় ৩০০ জন মানুষের মৃত্যু ঘটে। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু গাছ ও বৈদ্যুতিক খুঁটির আশপাশে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

টানা বর্ষণের কারণে বান্দরবান, চট্টগ্রাম ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি দেশের সমুদ্রবন্দরগুলোকে আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী ১ নম্বর অথবা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করা এবং দুর্যোগকালীন প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১০

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

১১

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর নীতিমালা করবে ইউজিসি

১২

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

১৩

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

১৪

এআইকে যেসব প্রশ্ন করা উচিত নয়, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

১৫

জ্বালানি সংকটে চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিং, বন্ধ ৬ বিদ্যুৎকেন্দ্র

১৬

কলকাতার হোটেলে আগুনে সাংবাদিক দেবাশীষসহ নিহত ৭ বাংলাদেশি

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল ঘোষণা আজ

১৮

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন কি গাজী নজরুল?

১৯

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমছে না মশা, বাড়ছে ডেঙ্গু

২০