বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

ছবি সংগ্রহ

দেশজুড়ে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় বিপর্যস্ত জনজীবন। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রাজধানী ঢাকাতেও টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করার পাশাপাশি সবাইকে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি আন্তরিকভাবে দোয়া করছেন। যারা ঘরবাড়ি, জীবিকা কিংবা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি কামনা করেন তিনি। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদ নিজের জেলার ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রাম, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, কক্সবাজার ও বান্দরবানের অনেক মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। তিনি অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টের তুলনায় বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। আল্লাহর কাছে তিনি দুর্গত মানুষের জন্য রহমত কামনা করেন।

অন্যদিকে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের একাধিক জেলা পানির নিচে তলিয়ে গেছে। হাজারো মানুষ আশ্রয়কেন্দ্র ও বাড়ির ছাদে দিন কাটাচ্ছেন। তিনি সবাইকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় দেশের শোবিজ অঙ্গনের শিল্পীরা সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তবে এবার এখন পর্যন্ত তেমন বড় কোনো সম্মিলিত উদ্যোগের খবর পাওয়া না গেলেও ব্যক্তিগতভাবে অনেক তারকাই সামাজিক মাধ্যমে মানবিক বার্তা দিচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

১০

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১১

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১২

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৪

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৫

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৬

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৭

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৯

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

২০