ফটিকছড়িতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. শাহীন উদ্দীন (৩১) নামের এক মাদ্রাসা শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত শাহীন উদ্দীন উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাদ এলাকার মৃত বদিউল আলমের ছেলে। তিনি স্থানীয় খিল্লাপাড়া হযরত আব্দুল কাদের জিলানী (রা.) ইবতেদায়ি মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ জুন) মাদ্রাসা চলাকালে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন ওই শিক্ষক। অভিযোগ রয়েছে, তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি তাদের পরিবারকে জানায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে মাদ্রাসা কার্যালয়ে জরুরি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শিক্ষক ও ভুক্তভোগী শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

পরে অভিভাবক ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর প্রবাসী অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রেণিকক্ষে সন্তানদের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শাহীন উদ্দীনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদ্রাসার পরিচালক মাওলানা নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিকে অভিযুক্ত শিক্ষক রাজনৈতিক আশ্রয়ে পার পাওয়ার চেষ্টা করছেন বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়লেও স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি হাসান শামসুদ্দিন তা নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, শাহীন উদ্দীন কখনোই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বা দায়িত্বশীল কোনো ব্যক্তি ছিলেন না। দলের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে তিনি ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সূত্র:
স্থানীয় সূত্র ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হবে সুইজারল্যান্ডে, নেতৃত্বে ভ্যান্স ও গালিবাফ

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না: মির্জা ফখরুল

ছাত্র নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, আটক ৩

ইরান-নিউজিল্যান্ড ম্যাচে ৪ গোল, জয় পেল না কেউ

ভরণপোষণ না দেওয়া ১৩ হাজার সমর্থককে বিশ্বকাপে নিষিদ্ধ করতে চায় আর্জেন্টিনা

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের দুই যুবকের মৃত্যু, দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

কুড়িগ্রামে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখাল আদালত

১০

দুইয়ের বেশি সন্তান হলে ছুটি সীমিতের বিধান চ্যালেঞ্জ

১১

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

১২

৭ গোলের জয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল জার্মানি

১৩

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস

১৪

বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, আশ্বাসে প্রত্যাহার

১৫

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ

১৬

ভারতে একই পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার

১৭

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

১৮

ব্রাজিল-মরক্কো ড্র, ভিনিসিয়ুসের গোলে রক্ষা সেলেসাওদের

১৯

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা, মাঠে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

২০