
চীনের শেনজেন শহরে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন প্রেসিডেন্ট—ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তাঁদের মধ্যে বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, পারমাণবিক অস্ত্র, আন্তর্জাতিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২১টি সদস্য অর্থনীতি নিয়ে আয়োজিত এপেক সম্মেলনের সাইডলাইনে এই তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা তিন দেশের শীর্ষ নেতাদের একসঙ্গে আলোচনায় বসার বিষয়টি বিশ্বজুড়ে আগ্রহ তৈরি করেছে।
এর আগে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য’ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আরও উন্মুক্ত পরিবেশ, উদ্ভাবন ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বাণিজ্য, নিরাপত্তা, যুদ্ধ এবং প্রযুক্তি—বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিন নেতার আলোচনায় কী উঠে আসে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন