
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ফুলের মালা দিয়ে বরণ নয়, বরং কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেছেন, গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষের যে ক্ষতি করা হয়েছে, তার জবাব শেখ হাসিনাকে দিতে হবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন আবদুস সালাম।
নড়াইলের কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ড এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে আবদুস সালাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের মানুষের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা। তিনি দেশে ফিরতে চান বলে যে বক্তব্য দিচ্ছেন, তাতে বাধা কোথায়—এমন প্রশ্নও তোলেন তিনি।
আবদুস সালামের ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন। তখন বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাকে নিয়ে এসে কারাগারে পাঠাবে। এ বিষয়ে ভারতকেও তাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে চান, সেটিই মূল বিষয়। তাঁর অভিযোগ, গুম-খুন, অর্থনৈতিক ক্ষতি ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এত কিছুর পর সম্মানের সঙ্গে দেশে ফেরার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী ও প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তারেক রহমানের সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।
বিভিন্ন প্রচারমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর সমালোচনা করে তিনি বলেন, যারা আওয়ামী লীগের গুণগান করছে এবং আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাইছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আবদুস সালাম আরও বলেন, বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, ২৪ আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আগামী ডিসেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি থাকবে জানিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের পাশে রয়েছে। যারা অতীতে লুটপাট করেছে, তাদের অর্থ দিয়ে বিভিন্ন স্থানে লোক ভাড়া করে বোমাবাজি করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সাহস থাকলে সংশ্লিষ্টদের দেশে এসে প্রকাশ্যে কর্মসূচি পালনের আহ্বান জানান।
বিএনপির বিরুদ্ধে অতীতে অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, নানা বাধা-বিপত্তির মধ্যেও দলটি কখনো আন্ডারগ্রাউন্ডে যায়নি। জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালন করেছেন।
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, দেশে ফিরতে চাইলে আজই সন্ধ্যায় ফিরে আসতে পারেন। তবে তাঁকে কারাগারে যেতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। যেসব মানুষের স্বজন গুম ও হত্যার শিকার হয়েছেন, তাঁদের কাছে জবাবদিহি করতে হবে।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনটির নেতাকর্মীরা।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন