
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা।
এর আগের দিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালেও একই দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। ওই সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।
শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের ধারাবাহিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং একের পর এক কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন