বসুন্ধরার ৫ গণমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পাঁচটি গণমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন আইনজীবী এম সারওয়ার হোসেন। তিনি জানান, ভূমি ও গৃহায়ন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এ আবেদন পাঠানো হয়েছে।

আবেদনে বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যমগুলোকে ‘পেশাদারত্বহীন, মাফিয়াতন্ত্রের হাতিয়ার এবং দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত’ বলে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এম সারওয়ার হোসেন বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়ার নিয়ন্ত্রণে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর এবং বাংলা নিউজ টোয়েন্টিফোর রয়েছে।

তিনি বসুন্ধরা গ্রুপ ও এর মালিকপক্ষের বিরুদ্ধে জমি দখল, রাজউকের প্ল্যান জালিয়াতি, ব্যাংক ঋণের অর্থ বিদেশে পাচার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। একই সঙ্গে অভিযোগ করেন, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দিতে গ্রুপটি তাদের গণমাধ্যমগুলোকে ব্যবহার করছে।

মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ভুক্তভোগী পরিবারের আইনি লড়াইও বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

তবে এসব গণমাধ্যম বন্ধের পক্ষে নন উল্লেখ করে এম সারওয়ার হোসেন বলেন, সংবাদমাধ্যমগুলো চালু রেখেই পেশাদারিত্ব ফিরিয়ে আনতে প্রশাসক নিয়োগ প্রয়োজন।

প্রেস কাউন্সিলে না গিয়ে মন্ত্রণালয়ে আবেদন করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রেস কাউন্সিলের ক্ষমতা সীমিত এবং প্রয়োজনে সরকার ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরার ৫ গণমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি

জ্বালানি মজুত তিন মাসে উন্নীত করার সুপারিশ

তোফায়েলসহ ১৬ সাবেক এমপির নামে সংসদে শোকপ্রস্তাব

ইরানে ইসরায়েলের হামলা, কেঁপে উঠল তেহরান

টিভিতে আজকের খেলা: ডিপিএল, টেস্ট ও ফুটবল

ব্যাংক খাতে মন্দ ঋণ ছাড়াল ৫.৫২ লাখ কোটি টাকা

স্বরূপ গ্রেফতারে ইঙ্গিতপূর্ণ পোস্ট, যা বললেন দেব

রামিসা হত্যা মামলায় সোহেল ও স্ত্রীর মৃত্যুদণ্ড

দুর্ঘটনার প্রতিবাদে রংপুরে শঠিবাড়ীতে সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের বড় ড্রোন হামলা

১১

চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বালের্দি

১২

ব্রাজিল সমর্থকদের জন্য অর্ধেক ফিতে আইনি সহায়তা

১৩

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির সমালোচনায় এবি পার্টি

১৪

মানুষের পক্ষেই ছিলাম, সমালোচনার জবাব দিলেন ফারুকী

১৫

মেসিকে ছাড়াই জয়, হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা

১৬

মাইকে ঘোষণা দিয়েই ছাত্রদলকে হামলা, আওয়ামীলীগের নোয়াখালীতে আহত ১৮

১৭

সংস্কারভিত্তিক ৮.৫২ লাখ কোটি টাকার ছায়াবাজেট দিল এনসিপি

১৮

গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যের আহ্বান ফখরুলের

১৯

কন্যাসন্তানের মা হলেন শবনম বুবলী

২০