চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। চালকদের অভিযোগ, কুন্দারহাট হাইওয়ে পুলিশের সদস্যরা নিয়মিত চাঁদাবাজি ও হয়রানি করছেন। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

অবরোধের কারণে বগুড়া-নাটোর মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পরে থানা পুলিশের মধ্যস্থতায় চালকদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর সমাধান হলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন। তিনি বলেন, কোনো সিএনজিচালিত অটোরিকশা থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেওয়ার সত্যতা পাওয়া যায়নি। এ ধরনের কোনো অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০