ব্রাজিল সমর্থকদের জন্য অর্ধেক ফিতে আইনি সহায়তা

বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফিতে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা

ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা এবং সমর্থকদের উৎসাহিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা। তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালে ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফিতে আইনি সহায়তা প্রদান করবেন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার এই ঘোষণা স্থানীয় ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে।

স্থানীয় ব্রাজিল সমর্থক রাকিবুল ইসলাম রনি ও মোহাম্মদ সজিব বলেন, ব্রাজিল দলকে যারা ভালোবাসে তারা উদারতা দেখাতে জানে। আইনজীবী গোলাম মোস্তফার এই উদ্যোগ তারই একটি উদাহরণ। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারও ব্রাজিল বিশ্বকাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।

এ বিষয়ে অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, ছোটবেলা থেকেই ফুটবল তার প্রিয় খেলা। পেলে, রোনালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তি ফুটবলারদের খেলা দেখে তিনি ব্রাজিলের সমর্থক হয়ে ওঠেন। ১৯৯৮ সাল থেকে তিনি নিয়মিত ব্রাজিল দলকে সমর্থন করে আসছেন।

তিনি বলেন, ব্রাজিলের খেলোয়াড়দের নান্দনিক ফুটবল ও দক্ষতা তাকে সবসময় মুগ্ধ করেছে। সেই ভালোবাসা থেকেই বিশ্বকাপ চলাকালে ব্রাজিল সমর্থকদের জন্য বিশেষ এই সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।

মক্কেল সত্যিই ব্রাজিলের সমর্থক কি না, তা কীভাবে নির্ধারণ করবেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কথাবার্তা ও ফুটবল সম্পর্কে ধারণা থেকেই একজন সমর্থককে অনেকটা চেনা যায়। যাচাই-বাছাই করেই এই সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১০

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১১

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

১২

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

১৩

ডেঙ্গুর নতুন ধরন ডেন-৩, বাড়ছে সংক্রমণ-উদ্বেগ

১৪

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনে সময় বাড়ল

১৫

১৪ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ

১৬

মোনাকোর কাছে ২-১ গোলে হার, তিন ম্যাচেও জয়ের দেখা নেই পিএসজির

১৭

৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে নতুন এক্সপ্রেসওয়ে

১৯

নবম পে-স্কেল বাস্তবায়নে অর্থ জোগাবে যেভাবে সরকার, নেওয়া হয়েছে ৫ পরিকল্পনা

২০