জ্বালানি মজুত তিন মাসে উন্নীত করার সুপারিশ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিন মাসের কৌশলগত জ্বালানি মজুতের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি — ছবি সংগৃহীত

দেশে জ্বালানি সংকট মোকাবেলায় জ্বালানি তেলের কৌশলগত মজুত বাড়িয়ে কমপক্ষে তিন মাসের সক্ষমতা অর্জন এবং আমদানির বহুমুখী উৎস নিশ্চিত করার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।

রোববার (৭ জুন) জাতীয় সংসদে কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গত ২৬ এপ্রিল এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে সরকারি ও বিরোধী দলের মোট ১০ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বর্তমান সংকট মোকাবিলা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানির বহুমুখী উৎস নিশ্চিতকরণ এবং সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি।

কমিটি জ্বালানি সরবরাহ ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটাল মনিটরিং চালুর সুপারিশ করেছে। পাশাপাশি অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর আইনি ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিশেষ করে এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন, সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প এবং ইআরএল-২ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে ছাদে সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি সেগুলোর কার্যকারিতা নিয়মিত তদারকির সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ ব্যবস্থায় সিস্টেম লস কমাতে কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

কমিটি তেল, গ্যাস, কয়লা, সৌর ও বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নেরও সুপারিশ করেছে। পাশাপাশি বিপিসির পাশাপাশি বেসরকারি খাতের মাধ্যমে জ্বালানি আমদানির সম্ভাবনা যাচাইয়ে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১০

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১১

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১২

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

১৩

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

১৪

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

১৫

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

১৬

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

১৭

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

১৮

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

১৯

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

২০