বাংলাদেশের ক্ষমতা বিএনপির হাতে নেই: শিবির নেতা

ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রকৃত ক্ষমতা বিএনপির হাতে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আবদুল্লাহ।

বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে’ ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশের আগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আসিফ আবদুল্লাহ বলেন, অতীতে বিএনপির অনেক নেতা গুমের শিকার হয়েছেন এবং দলটির প্রধানসহ অনেকেই নির্যাতনের মুখে পড়েছেন। কিন্তু বর্তমানে তারাই গুম কমিশন ও মানবাধিকার কমিশন বাতিল করার কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এই অবস্থান থেকে বোঝা যায় যে, বাংলাদেশের প্রকৃত ক্ষমতা বিএনপির হাতে নেই। বরং দেশের ক্ষমতা বিদেশি শক্তির প্রভাবের মধ্যে চলে গেছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য যদি তারা ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করতে দ্বিধা করবে না।

সমাবেশে উপস্থিত ছাত্রশিবিরের নেতারা আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান অবস্থানের সঙ্গে তার মিল পাওয়া যাচ্ছে না। তাদের মতে, বিএনপির ঘোষিত ৩১ দফার প্রথম বিষয় ছিল সংবিধান সংস্কার; কিন্তু এখন এ বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট নয়।

নেতারা বলেন, গণভোটে পাওয়া জনগণের বড় অংশের সমর্থনকে উপেক্ষা করা উচিত নয়। জনগণের দেওয়া এই ম্যান্ডেটকে সম্মান জানিয়ে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা সতর্ক করে বলেন, জনগণের রায় বাস্তবায়ন না হলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলনে নামা হতে পারে।

এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

সূত্র: গণমাধ্যম প্রতিবেদন

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০