মেসিকে ছাড়াই জয়, হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

বাংলাদেশ সময় রোববার (৭ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে গোল দুটি করেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

গ্যালারিতে হাজারো সমর্থকের উপস্থিতি থাকলেও পেশির ক্লান্তির কারণে পুরো ম্যাচেই বেঞ্চে ছিলেন ৩৮ বছর বয়সী তারকা লিওনেল মেসি। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

ম্যাচের ৩৭তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর ওপর করা ফাউল থেকে পাওয়া পেনাল্টি সফলভাবে জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।

বিরতির পর ৫১তম মিনিটে লাউতারোর ব্যাকহিল পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে। এরপর একাধিক পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচের আগে স্কালোনি জানান, মেসির অবস্থা আগের চেয়ে অনেক ভালো এবং তিনি দলের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় আর্জেন্টিনা।

আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

২

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

৩

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

৪

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

৫

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

৬

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

৭

ইরানে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন নারীরাও

৮

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৯

ভোরের আলোয় ফুটবল, রংপুরে শরীরচর্চার ব্যতিক্রমী আয়োজন

১০

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১১

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

১২

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

১৩

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

১৪

ইধিকা পালের আসল নাম কী, কেন বদলে ছিলেন নিজের নাম?

১৫

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

১৬

কর্মক্ষেত্রে ইসলামী নৈতিকতা মেনে চলার ৯ নির্দেশনা

১৭

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

১৮

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

১৯

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

২০