মে মাসের ২০ দিনেই রেমিট্যান্স ২৬২ কোটি ডলার

ছবি সংগৃহীত

চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রবেশ করেছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা বছর ব্যবধানে প্রায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা আত্মীয়-স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে।

এর আগে, গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

২

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

৩

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

৪

ইধিকা পালের আসল নাম কী, কেন বদলে ছিলেন নিজের নাম?

৫

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

৬

কর্মক্ষেত্রে ইসলামী নৈতিকতা মেনে চলার ৯ নির্দেশনা

৭

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

৮

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

৯

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

১০

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৭

১১

ইরান যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, বড় চুক্তি যুক্তরাষ্ট্রের

১২

বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

১৩

শুক্রবার রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করতেন

১৪

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

১৫

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

১৬

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

১৭

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

১৮

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

১৯

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

২০