
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খাইরুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল ওই গ্রামের মো. আলমগীর হাওলাদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেলচালক ছিলেন।
নিহতের বাবা জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং তাদের মারধর করতেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গেও তার মনোমালিন্য চলছিল। খাইরুলের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে তার স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন এবং বিভিন্ন সময় গালাগাল করতেন। শনিবার সন্ধ্যায় তিনি বাবার কাছে টাকা চান। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে রাতের খাবার না খেয়েই ঘুমাতে যান।
রোববার পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। পরে বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে প্রবেশ করেন তারা। এ সময় খাইরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন