সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও নাসিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে এ যানজট শুরু হয়। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পাশাপাশি কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এবং বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল বাজার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত এবং ভারী পণ্যবাহী যানবাহনের চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে ঢাকা থেকে সিলেটমুখী দুটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। তবে সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী সড়কে উন্নয়নকাজ চলায় ওই পথে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে সড়কের মাঝখানে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ওঠানামা। চালকেরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোর কারণে যানজটের চাপ আরও বেড়ে যাচ্ছে। এ ছাড়া কিছুক্ষণ পরপর ভারী পণ্যবাহী যানবাহন সড়কের গর্তে আটকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ফলে বিশ্বরোড গোলচত্বরকে কেন্দ্র করে চারদিকে যানজট ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনকে দীর্ঘ সময় ধীরগতিতে চলতে হচ্ছে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম দেওয়ান বলেন, বিশ্বরোড এলাকায় সড়ক মেরামতের কাজ চলমান রয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে গর্ত থাকায় পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাচ্ছে। এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

ডেঙ্গুর নতুন ধরন ডেন-৩, বাড়ছে সংক্রমণ-উদ্বেগ

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনে সময় বাড়ল

১৪ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ

মোনাকোর কাছে ২-১ গোলে হার, তিন ম্যাচেও জয়ের দেখা নেই পিএসজির

১০

৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে নতুন এক্সপ্রেসওয়ে

১২

নবম পে-স্কেল বাস্তবায়নে অর্থ জোগাবে যেভাবে সরকার, নেওয়া হয়েছে ৫ পরিকল্পনা

১৩

বৃষ্টির পানিতে ডুবছে সংসদ ভবন, ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

১৪

মেসির বিদায়ের চিঠি ও ‘টাইম টার্নার’: লুকিয়ে কী বার্তা?

১৫

প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

১৬

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

১৭

নবম পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

১৮

বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

১৯

ইনকাম হলে পাপ মনে হয় না, পপির বক্তব্যে বাপ্পারাজ

২০