
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় স্পিকার বলেন, শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে নিয়ে তাদের সান্ত্বনা দিতেন। তার দাবি, স্বজনদের আশ্বস্ত করার পাশাপাশি গুমের বিষয়ে শেখ হাসিনা সবকিছু জানতেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়া এবং তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা জনগণের সামনে অভিনয় করেছেন। তখন বিষয়গুলো জনগণের কাছে পরিষ্কার ছিল না, এখন অনেক কিছুই স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্পিকার আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়গুলো জনগণের সামনে এসেছে। তার দাবি, শেখ হাসিনা গুমের নির্দেশদাতা ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, একজন ব্যারিস্টারকে দীর্ঘ আট বছর ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওই ব্যক্তি মুক্ত হয়ে বর্তমানে সংসদ সদস্য হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিগত সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা দেখানো হয়েছিল। এছাড়া সাবেক এক ভূমি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে লন্ডনে বিপুলসংখ্যক বাড়ি থাকার অভিযোগও করেন তিনি।
লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে ভোলা-৩ আসনের এই সংসদ সদস্য অভিযোগ করেন, বিগত সরকারের সময় স্থানীয় একজন এমপি সন্ত্রাস ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে তার নেতাকর্মীদের বাড়িতে হামলা, কুপিয়ে আহত করা এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগও করেন তিনি।
তবে সভায় স্পিকার যে অভিযোগগুলো করেছেন, সেগুলো তার বক্তব্য ও দাবির ভিত্তিতে প্রকাশ করা হলো।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন