সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগির দাম, স্থিতিশীল সবজির বাজার

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে মাছ ও মুরগির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে মৌসুমি সবজির বাজার এখনো স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে গরুর মাংসের দামেও কোনো পরিবর্তন হয়নি। বিক্রেতাদের দাবি, মাসের শুরুতে সরবরাহ কমে যাওয়ায় মাছ ও মুরগির দাম কিছুটা বেড়েছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর রামপুরা, গুলশান, বাড্ডাসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কাঁকরোল, ধুন্দল, চিচিঙ্গা, পটল, ঝিঙে ও পেঁপেসহ বেশিরভাগ মৌসুমি সবজি প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। তবে লম্বা ও গোল বেগুনের দাম বেড়ে প্রতি কেজি ১০০ টাকায় পৌঁছেছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা বেশি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকায়।

মাছের বাজারে সবচেয়ে বেশি দাম ইলিশের। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। মাঝারি আকারের রুই ও কাতল মাছ প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ৪০ থেকে ৫০ টাকা বেশি। তেলাপিয়ার দাম বেড়ে হয়েছে ২৭০ টাকা, যা আগে ছিল ২৪০ টাকা। এছাড়া সিলভার কার্পসহ অন্যান্য দেশীয় মাছের দামও কিছুটা বেড়েছে।

রামপুরা বাজারের মাছ বিক্রেতা সুপন বর্মণ জানান, ইলিশের দাম অপরিবর্তিত থাকলেও রুই, কাতল ও তেলাপিয়ার দাম কয়েক দিনের ব্যবধানে বেড়েছে। আড়তে সরবরাহ কম থাকায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেশি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকায়, যা কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অন্যদিকে গরুর মাংস আগের মতোই একই দামে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, মাসের শুরুতে সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হওয়ায় দাম বেড়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহে মাছ ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করছেন তারা।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

১

ইধিকা পালের আসল নাম কী, কেন বদলে ছিলেন নিজের নাম?

২

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

৩

কর্মক্ষেত্রে ইসলামী নৈতিকতা মেনে চলার ৯ নির্দেশনা

৪

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

৫

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

৬

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

৭

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৭

৮

ইরান যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, বড় চুক্তি যুক্তরাষ্ট্রের

৯

বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

১০

শুক্রবার রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করতেন

১১

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

১২

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

১৩

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

১৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

১৫

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

১৬

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

১৭

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

১৮

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

১৯

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

২০