কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ

ছবি সংগৃহীত

দেশের কৃষি খাতে দীর্ঘদিন ধরে খেলাপি ঋণের হার তুলনামূলক কম থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। মাত্র এক বছরের ব্যবধানে এ খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২৯০ শতাংশ, যা ব্যাংকিং খাত ও কৃষি অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বেনামি ঋণ বিতরণ, দুর্বল তদারকি এবং বকেয়া ঋণের চাপের কারণে কৃষি খাতে আর্থিক ঝুঁকি দ্রুত বাড়ছে। এ অবস্থায় খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কৃষি ঋণ বিতরণে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণের হার এখনো কম। এজন্য ব্যাংকগুলোকে কৃষি খাতে ঋণ বিতরণ বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, কৃষি খাতে খেলাপি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে বিশেষায়িত ব্যাংকগুলোতে। গত বছরের মার্চে এ খাতে খেলাপি ঋণ ছিল ২ হাজার ৭০৯ কোটি টাকা, যা চলতি বছরের মার্চে বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১৮ কোটি টাকায়। অর্থাৎ বৃদ্ধির হার ২৯৫ শতাংশের বেশি।

এছাড়া ইসলামী ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ২৭৫ কোটি টাকা থেকে বেড়ে ৮৮৮ কোটি টাকায় পৌঁছেছে, যা প্রায় ২২৩ শতাংশ বৃদ্ধি। সরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোতেও খেলাপি ঋণ ১ হাজার ৫৮৮ কোটি টাকা থেকে বেড়ে ৫ হাজার ৮৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ তুলনামূলক কম বেড়েছে। সেখানে গত বছরের মার্চে ৫৯০ কোটি টাকা খেলাপি ঋণ থাকলেও চলতি বছরের মার্চে তা ৭২০ কোটি টাকায় পৌঁছেছে।

প্রতিবেদন আরও বলছে, কৃষি খাতে বকেয়া ঋণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের মার্চে বকেয়া ঋণ ছিল ১০ হাজার ৯৭ কোটি টাকা, যা চলতি বছরের মার্চে বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭৩১ কোটি টাকায়। এসব ঋণের বড় অংশ সময়মতো আদায় না হলে ভবিষ্যতে আরও খেলাপি ঋণে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কৃষি খাতে ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, তদারকি বৃদ্ধি এবং দ্রুত ঋণ আদায় নিশ্চিত না হলে আর্থিক চাপ আরও বাড়তে পারে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

১

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

২

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

৩

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

৪

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

৫

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

৬

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

৭

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

৮

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

৯

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১০

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১১

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

১২

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

১৩

ইরানে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন নারীরাও

১৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৫

ভোরের আলোয় ফুটবল, রংপুরে শরীরচর্চার ব্যতিক্রমী আয়োজন

১৬

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১৭

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

১৮

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

১৯

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

২০