
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) অভিযান পরিচালনা করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, এফআইআর নং-৮, জিআর নং-৮০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর একটি মামলার এজাহারভুক্ত আসামি জুয়েল মিয়া (৪০) কে উপজেলার হবিবনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি মৃত বারিক উল্লাহর ছেলে।
এছাড়া সিআর নং-২৬/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি সুয়েব আহমদ (২৫) কে শ্রীধরপাশা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ফেরদৌছ মিয়ার ছেলে।
অপরদিকে, জিডি নং-৪৬০ (তারিখ: ১২ মে ২০২৬) এর ভিত্তিতে মো. আব্দুর রহমান (ধর্মান্তরিত) (২৩) কে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়। তিনি তাহিরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের বাসিন্দা এবং বর্তমানে হবিবপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানে অংশ নেন এএসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মো. আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই হাফিজুর রহমানসহ পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র:
জগন্নাথপুর থানা পুলিশ
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন