
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং এএসআই রাহাত খানসহ পুলিশের একটি দল।
অভিযানে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের মামলার আসামি সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নের তিলক গ্রামের হরুপ খানের ছেলে মালিক খান (৪৫)কে গ্রেফতার করা হয়।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজাপ্রাপ্ত আসামি পাটলী ইউনিয়নের লহরী গ্রামের মায়া মিয়ার ছেলে মো. শাহনাজ মিয়া (৪৫)কে আটক করা হয়েছে।
অন্যদিকে ঢাকা আশুলিয়া থানার সাজাপ্রাপ্ত আসামি চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে রাকিবুর রহমান রাকিব এবং আশারকান্দি ইউনিয়নের আটঘর গ্রামের আখলাকুর রহমানের ছেলে সাদিকুর রহমান ওরফে আফজালকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র:
জগন্নাথপুর থানা পুলিশ
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন