ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ জর্ডান ফুটবল প্রধানের

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ফুটলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন আল-হুসেইন। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ তুলেছেন। তার দাবি, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবল-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকম-এর প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে প্রিন্স আলি অভিযোগ করেন, জর্ডান সবসময় নৈতিক অবস্থানকে গুরুত্ব দেয়। এ কারণেই অতীতে তারা ইনফান্তিনোকে সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না। তার ভাষায়, এ ধরনের প্রস্তাব মূলত ‘ব্ল্যাকমেইল’ এবং জর্ডান কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না।

তিনি আরও অভিযোগ করেন, বিশ্বকাপে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা–সংক্রান্ত জটিলতায় পড়া জর্ডানের সমর্থকদের জন্য ফিফা কার্যকর কোনো সহায়তা দেয়নি। এছাড়া বিশ্বকাপ আয়োজন ঘিরে অতিরিক্ত ব্যয় এবং ২০২৫ সালের আরব কাপে রানার্সআপ হওয়ার পরও প্রতিশ্রুত অর্থ না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রিন্স আলির দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থান করায় জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনকে উল্লেখযোগ্য পরিমাণ কর দিতে হয়েছে। অথচ একই টুর্নামেন্টে কানাডা বা মেক্সিকোতে অবস্থান করা দলগুলোর ক্ষেত্রে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।

তিনি আরও বলেন, ২০২৫ সালের আরব কাপে ফাইনালে ওঠার পরও জর্ডান এখনো প্রাপ্য আর্থিক পুরস্কার বুঝে পায়নি। অথচ ফিফা নিয়মিতভাবে নিজেদের আর্থিক সক্ষমতার কথা প্রচার করলেও অংশগ্রহণকারী দলগুলোর অর্থ সময়মতো পরিশোধে ব্যর্থ হচ্ছে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ইনফান্তিনোর বিরুদ্ধে এই নতুন অভিযোগ বিশ্ব ফুটলে নতুন আলোচনা তৈরি করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: গোল ডটকম

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-পরবর্তী ক্যাম্পাসে বাড়ছে সংঘর্ষ, নতুন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে শঙ্কা

আবু সাঈদের ছবি ছাড়া জুলাই ডকুমেন্টারি অসম্পূর্ণ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ জর্ডান ফুটবল প্রধানের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে উত্তেজনা

মার্চ টু ঢাকা’ ঠেকাতে শেষ বৈঠক, তবু টেকেনি সরকার

বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর আত্মপ্রকাশ, নূরের এনসিপি সমালোচনা

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

জবিতে সংঘর্ষের পর জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাসছাড়া

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৬ হাজার ১২৫

১০

‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’—যে আহ্বানে বদলে যায় ইতিহাস

১১

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হচ্ছে না, থাকছে লটারি পদ্ধতি

১২

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে, জেনে নিন সহজ উপায়

১৩

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

১৪

ধর্ম ও বিয়ে বেছে নেওয়া নারীর সাংবিধানিক অধিকার

১৫

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং চালু, কমবে রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তি

১৬

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা ইউজিসির

১৭

যুক্তরাষ্ট্র-সৌদির হামলার পর ইরাকজুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা

১৮

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, মানতে হবে নতুন নির্দেশনা

১৯

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

২০