মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে ২০২৬ সালের নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগ্রহ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে প্রণীত নতুন আইন দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্র এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধের ধরন পরিবর্তন করছে। এ পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আইনগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উন্নত করা হয়েছে।

তিনি বলেন, ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আইন মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছে এবং এসব অপরাধের তদন্ত, বিচার ও দমন কার্যক্রমকে আরও কার্যকর করার আইনি ভিত্তি তৈরি করেছে।

মন্ত্রী আরও বলেন, নতুন আইনে ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সুযোগও সম্প্রসারিত করা হয়েছে।

তিনি সফল বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম নতুন আইন প্রণয়নের প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা ও মূল বিধান তুলে ধরেন। পরে আইনটির কার্যকর বাস্তবায়ন, তদন্ত থেকে বিচার পর্যন্ত সমন্বিত কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিচার বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তর, কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, অভিযোগ অস্বীকার

প্রথমবার কেয়া পায়েলের সঙ্গে জুটি বাঁধছেন আরিফিন শুভ

স্পেনের কাছে হেরে ফ্রান্সে সংঘর্ষ, আটক ১৬০+

মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে ২০২৬ সালের নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবম পে স্কেল চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক

১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, অনড় এইচএসসি শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ

মনপুরায় কৃষককে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ

ব্র্যাক-লেগো উদ্যোগে ৪ লাখ শিশু পাবে শিক্ষা

বিশ্বকাপ সেমিফাইনাল: কী বললেন মেসি, এমবাপ্পে, কেইন ও ইয়ামাল?

১০

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের

১১

পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ

১২

যশোরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৩

মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র দাস গ্রেফতার

১৪

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা: তারেক রহমান

১৫

টানা বৃষ্টিতে স্থবির রাজধানীর জনজীবন

১৬

মেসিকে ‘ঘুম পাড়ানোর’ হুমকি দিলেন জো কোল

১৭

স্কুল-কলেজে পানি, চরম দুর্ভোগে পীরগঞ্জের চতরা

১৮

বরিশাল সফরে তারেক রহমান, বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

২০