
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শনিবার (৩ অক্টোবর) সকালে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর এবং দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইটে শনিবার সকাল সাড়ে ৮টার হালনাগাদ তথ্যে এ চিত্র দেখা যায়।
তথ্য অনুযায়ী, এ সময় লাহোরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৪। ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। আর ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
ঢাকার পর ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। পঞ্চম স্থানে থাকা কুয়েত সিটির একিউআই স্কোর ছিল ১৬৫।
আইকিউ এয়ার বিভিন্ন শহরের বায়ুর মান রিয়েল টাইমে পর্যবেক্ষণ ও প্রকাশ করে থাকে। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’।
একিউআই ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে বাতাস সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত একিউআইকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
সকাল সাড়ে ৮টার হিসাবে ঢাকার একিউআই ১৬৯ হওয়ায় রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে ছিল। তবে বায়ুমানের সূচক সময় ও আবহাওয়ার পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হতে পারে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন