
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর পাঁচগাছি ইউনিয়নের পাইকান গ্রামের বাসিন্দা মোছা. মতি জান বেগমের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
অভিযোগকারী পরিবারের দাবি, মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে মোহনা নামের এক তরুণীর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মোহনাদের দাদার কাছ থেকে ১ লাখ টাকা এবং মায়ের কাছ থেকে ১৮ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে মোট প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, গভীর রাতেও—এমনকি রাত ১২টার দিকেও—তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী পীরগঞ্জ থানা প্রশাসনের কাছে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোছা. মতি জান বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন