পীরগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ নুরে আলম আটক

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজার চতরা বাজারের সরকার মার্কেটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে নুরে আলমের কাপড়ের দোকানের সামনে থেকে মো. নুরে আলম সরকার (৪৫)-কে আটক করা হয়। তিনি উপজেলার ইকলিমপুর (আলতাবনগর মসজিদ সংলগ্ন) এলাকার মৃত আলী আকবর সরকারের ছেলে।

পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে নুরে আলম সরকারের কাছ থেকে ১১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১১ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৩ হাজার টাকা।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানার মামলা নং-২২/২৩৭, তারিখ ১৯ জুলাই ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০, সংখ্যা ৫০ হতে পারে

১

গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ রিজভীর

২

স্ত্রীকে যেভাবে খুশি রাখবেন, সুখী দাম্পত্যের সহজ উপায়

৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

৪

মেসির মুকুটে নতুন পালক, পেলেন স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার

৫

এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার

৬

রিয়াদে জরুরি সতর্কবার্তা, নিরাপদ স্থানে থাকার নির্দেশ

৭

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

৮

সাজেকের ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ শনিবার

৯

হিমছড়িতে পর্যটক মৃত্যু: সাগরে গোসলে সতর্কতা, প্রতিরোধে করণীয় কী?

১০

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

১১

সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদ নিয়ে আওয়ামী লীগকে দুষলেন হাসনাত

১২

ফাইনালের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার পাবে ১.২৫ লাখ টাকা

১৪

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন নিয়ে নতুন তথ্য

১৫

এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

১৬

ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের

১৭

এক বছরেও অনুদান পাননি ১,৬৯০ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক

১৮

কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল, থাকছে তারকাদের আয়োজন

১৯

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২

২০