নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভিডিও ভাইরাল; গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

ভিডিওতে দেখা যায়, গত ২৪ জুন সকালে নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া মোহাম্মদ আলী (২৫) সদর উপজেলার কামারগাঁও এলাকার বাসিন্দা। তিনি পেশায় কসাই এবং স্থানীয় বাজারে গরু জবাইসহ বিভিন্ন শ্রমভিত্তিক কাজ করতেন।

অভিযুক্তের স্ত্রী পাখি আক্তার দাবি করেছেন, নিহত কুকুরটি তাদের প্রতিবেশীর পালিত ছিল। তার ভাষ্য অনুযায়ী, প্রতিবেশীর নির্দেশেই কুকুরটিকে সেতুর ওপর নিয়ে গিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় অন্যদেরও সম্পৃক্ততা রয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

১

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

২

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

৩

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

৪

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

৭

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

৮

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

১০

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

১১

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

১২

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

১৪

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

১৫

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১৬

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

১৭

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

১৮

বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, নতুন হার কার্যকর ২০২৮ সালে

১৯

রাজনৈতিক ‘গডফাদার’ বদলেছে, বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট

২০