
ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা নতুন মাত্রা পায়। তবে টাঙ্গাইলের মধুপুরে এক আর্জেন্টিনা সমর্থক তার প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটিয়ে আলোচনায় এসেছেন। তিনি নিজের তিনতলা ভবনটি আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে আকাশি-সাদা রঙে রাঙিয়েছেন।
ব্যতিক্রমী এই ফুটবলপ্রেমীর নাম সাকের আহমেদ। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাকরাইদ বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। মধুপুর পৌর শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত তার তিনতলা ভবনটি এখন সবার নজর কাড়ছে।
বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন প্রকাশের জন্যই ভবনটি পতাকার রঙে সাজিয়েছেন বলে জানান তিনি।
সাকের আহমেদ জানান, নব্বইয়ের দশক থেকেই তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা-এর খেলা দেখে তার আর্জেন্টিনার প্রতি ভালোবাসার শুরু। পরবর্তীতে লিওনেল মেসির নেতৃত্ব ও পারফরম্যান্স তাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে।
তার ভাষ্য, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। দলের অভিজ্ঞ খেলোয়াড়, শক্তিশালী গোলরক্ষক এবং সমন্বিত পারফরম্যান্স তাকে আশাবাদী করে তুলেছে। তার বিশ্বাস, আসন্ন বিশ্বকাপেও আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার থাকবে।
আকাশি-সাদা রঙে সাজানো ভবনটি দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন। পথচারীরা ভবনের সামনে থেমে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করছেন।
স্থানীয়দের মতে, মধুপুরে আর্জেন্টিনা সমর্থনের এমন ব্যতিক্রমী প্রকাশ খুব কমই দেখা গেছে। বিশ্বকাপের আবহে ভবনটি এখন স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের মিলনস্থল ও প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।
বিশ্বকাপের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কাকরাইদ বাজারের এই ভবনটি শুধু একটি স্থাপনা নয়, বরং ফুটবলপ্রেমীদের আবেগ ও সমর্থনের প্রতীক হয়ে উঠেছে। স্থানীয়দের অনেকেই এটিকে মধুপুরের ‘আর্জেন্টিনা হাউস’ বলেও অভিহিত করছেন।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন