রংপুরের দুই আসনের দায়িত্বে জেবা আমিন

রংপুরের পীরগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য জেবা আমিন খান। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জেবা আমিন খান বলেন, “জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিশেষ করে আবু সাঈদের অবদান সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার ঘটনা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

রংপুর-৫ ও রংপুর-৬ সংসদীয় আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব প্রসঙ্গে জেবা আমিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এ দুই আসনের উন্নয়ন কার্যক্রম দেখভাল ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন। আমি যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদে বিরোধী দলের আসনগুলোর উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব সম্প্রতি বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। সেই দায়িত্বের অংশ হিসেবে জেবা আমিন খান রংপুর-৫ ও রংপুর-৬ আসনের দায়িত্ব পেয়েছেন।

সূত্র:
আহমাদুল ইসলাম নয়ন

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেফতার

প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে, স্কুলছাত্রীর কাছে ১০ গুলি

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রথমবার চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এবার কি যোগ দিচ্ছে মিসর?

১০

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী

১১

বাবার নির্যাতন থেকে ৫০০ টাকা নিয়ে পালিয়েছিলেন রবি কিষাণ

১২

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খান

১৩

কালো গাউনে নুসরাত ফারিয়া, সাহসী ক্যাপশনে মুগ্ধ ভক্তরা

১৪

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার কূটনৈতিক পথ খুঁজছেন জেনারেল ড্যান কেইন

১৫

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৬

কিসের হাসিনা, শুধু আওয়াজ শোনা যায়’: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা

১৮

১১ দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

১৯

রাজশাহীর সব মা পাবেন ফ্যামিলি কার্ড: ভূমিমন্ত্রী মিনু

২০