
টালিউডে রাজনৈতিক বিভাজন ও তথাকথিত ‘ব্যান সংস্কৃতি’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন দেব।
সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর টালিউডের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আচরণ নিয়ে নানা আলোচনা সামনে এসেছে। অনেকের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেব সবসময় শিল্পীদের সঙ্গে কাজ করার পক্ষে ছিলেন এবং ইন্ডাস্ট্রিতে বিভাজন কমানোর চেষ্টা করেছেন।
স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর দেব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে তার সঙ্গে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘৭২ ঘণ্টা। সময় বদলায়, বিশ্বাস বদলায়; কিন্তু সত্যি কখনো বদলায় না। বন্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে। আজ দেশু ৭-এ প্রথম দিন, একসঙ্গে।’
দেবের এই পোস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি টালিউডের অতীতের বিতর্কিত সময় এবং ব্যান সংস্কৃতির প্রতি একটি পরোক্ষ ইঙ্গিত।
উল্লেখ্য, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আসেন অনির্বাণ ভট্টাচার্য। কারণ, অতীতে তাকে ঘিরে নানা বিতর্ক এবং কাজের ক্ষেত্রে বাধার অভিযোগ উঠেছিল।
এক সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, এই লড়াই তিনি একা করেননি। ইন্ডাস্ট্রির অনেক কলাকুশলী ও কর্মী দীর্ঘদিন নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। তার ভাষ্য, এসব ঘটনার বিরোধিতা আগে থেকেই করা হয়েছিল এবং সাম্প্রতিক ঘটনাগুলো সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন