স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তার সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাসপাতালে বিদ্যমান অনিয়ম, দুর্নীতি ও সেবার ঘাটতি দূর করে রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কোনো রোগী প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে বাধ্য হয়ে ঢাকায় চলে গেলে তা হাসপাতালের সক্ষমতার ঘাটতি হিসেবে বিবেচিত হবে। হাসপাতালের সব ধরনের দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তার অন্যতম অগ্রাধিকার।

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট করতে বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবির। এ সময় জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

 

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের বিনামূল্যের বইয়ের ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১

দ্বিতীয় দিনেও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

২

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

৩

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

৪

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

৫

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

৬

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

৭

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

৮

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

৯

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

১০

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

১২

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

১৩

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

১৪

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

১৬

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

১৭

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১৮

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

১৯

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

২০