আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

গ্রেফতার আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া আসাদুজ্জামান লিটন মুন্সি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি একটি মামলায় তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ভাইরাল হওয়া প্রায় ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল করছেন বিএনপির কিছু নেতাকর্মী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আবদুস সালাম বলেন, “আমি ফেসবুকে ভিডিওটি দেখেছি। শরীয়তপুর সদর উপজেলার একটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে বলে জেনেছি। এর বেশি কিছু বলতে পারবো না।”

অন্যদিকে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবীর হোসেন জানান, মঙ্গলবার সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর বাজার কান্দি এলাকায় নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ভাইরাল ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় ও মিছিলের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র:
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্র।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

১

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

২

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

৩

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

৪

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

৬

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

৭

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

৮

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

১০

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

১১

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১২

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

১৩

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

১৪

বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, নতুন হার কার্যকর ২০২৮ সালে

১৫

রাজনৈতিক ‘গডফাদার’ বদলেছে, বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট

১৬

ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস খোলা

১৭

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া রাজধানীর সবজির বাজার

১৮

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

১৯

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

২০