কুড়িগ্রামে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোখলেছুর রহমান ওই এলাকার মফিজুল হকের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে অবস্থান করেন। এ সময় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, যান চলাচলে বাধা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে।

ঘটনার পর সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার পলাতক অজ্ঞাত আসামি হিসেবে মোখলেছুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী আইনের পৃথক তিনটি মামলায় মোখলেছুর রহমান গ্রেফতার হয়েছিলেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। সর্বশেষ দায়ের হওয়া মামলায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকেলে তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র:
উলিপুর থানা পুলিশ ও আদালত সূত্র।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

১

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

২

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

৩

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

৪

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

মালয়েশিয়ার কাছে হারে কঠিন সমীকরণে বাংলাদেশ

৬

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যাবেন? জেনে নিন প্রয়োজনীয় তথ্য

৭

১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে শেষ হবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

৮

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

১০

টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ, দেড় বছর পর টিকটকার গ্রেপ্তার

১১

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১২

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

১৩

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

১৪

বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, নতুন হার কার্যকর ২০২৮ সালে

১৫

রাজনৈতিক ‘গডফাদার’ বদলেছে, বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট

১৬

ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস খোলা

১৭

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া রাজধানীর সবজির বাজার

১৮

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

১৯

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

২০