শান্তিরক্ষীদের গৌরব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বমঞ্চে যে সুনাম ও গৌরব অর্জন করেছেন, তা কঠোর পরিশ্রম, ত্যাগ ও পেশাদারিত্বের ফল। এই অর্জন যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করা সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর ২ লাখেরও বেশি সদস্য বিশ্বের ৪৩টি দেশে প্রায় ৬৩টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৪ হাজার ২১২ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে কর্মরত রয়েছেন। এছাড়া হাইতিতে নতুন একটি মিশনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী সদস্যদের অংশগ্রহণ বিশেষভাবে প্রশংসনীয়। বর্তমানে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি সদস্যদের প্রায় ১১ শতাংশ নারী, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।

সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সেনাবাহিনীর ভূমিকা ছিল গৌরবময়। তিনি বাহিনীর শৃঙ্খলা, ঐক্য, পেশাদারিত্ব এবং চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রচলিত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, তথ্যযুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকট বিশ্বশান্তির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সশস্ত্র ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সংবিধান বিশ্বশান্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার প্রতি অঙ্গীকারবদ্ধ। যেকোনো আগ্রাসন ও সংঘাতমুক্ত বিশ্ব গঠনে বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বাধীন বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে।

অনুষ্ঠানে তিনি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে ২০২৫ সালে সুদানে নিহত ছয় সেনাসদস্যের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। এছাড়া বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের শীর্ষ কর্মকর্তা, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ট্রাফিক আইনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

ভোর ৪টায় দিন শুরু করেন পিয়া জান্নাতুল, জানালেন কারণ

বাস্তব চিত্র ২৪ নিউজের সহ-সম্পাদক আহসান হাবিব আয়াতের জন্মদিন

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

১০

ইইউর প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

১১

মাদ্রাসার ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনায় বিতর্ক

১২

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত, সিদ্ধান্ত আজ হতে পারে

১৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

১৫

পীরগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারি-২০২৬ জনবল নিয়োগ

১৬

ভারতে শিক্ষার্থী আন্দোলনে মোদির পদত্যাগের দাবি

১৭

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

১৮

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

১৯

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০