বাউফলে সেতুমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা

ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা এলাকায় লোহালিয়া নদীর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগা ও দুমকি প্রান্তে পৃথক দুটি মঞ্চ নির্মাণ করা হয়। বগা প্রান্তে মঞ্চ নির্মাণ করে অনুষ্ঠানের আয়োজন করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

মন্ত্রী ফেরিতে করে নদী পার হয়ে বগা প্রান্তের মঞ্চে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, মঞ্চের ব্যানারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর ছবি না থাকায় তারা প্রতিবাদ জানান।

এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মী এবং বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলামের অনুসারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় হট্টগোল সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় নিরাপত্তাজনিত কারণে সেতুমন্ত্রী বগা প্রান্তের মঞ্চে না গিয়ে দুমকি প্রান্তে নির্মিত মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সভায় অংশ নেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মন্ত্রীর আগমন উপলক্ষে দুটি মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। ব্যানারে ছবি সংক্রান্ত অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন এবং মিছিল করেন। বিষয়টি বুঝতে পেরে মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

পতাকা বিদেশের, রক্ত বাংলাদেশির—এই উন্মাদনার শেষ কোথায়?

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

মেসির জাদুতে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন চঞ্চল-পূর্ণিমা-তৌসিফরা

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক ১

রংপুরের পীরগঞ্জে পথ হারানো এক কিশোর উদ্ধার, মিঠাপুকুরের পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে

রাজধানীতে অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬ জন

সান্তাহারে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাসফিহা আক্তার মিনহা, সন্ধান চায় পরিবার

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, ফিরছেন পারেদেস-আলভারেজ

রায়পুর জামে মসজিদের ছাদ ঢালাইয়ে জেলা পরিষদের ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান

১০

কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ডোমারের আসাদুল, সন্ধান চায় পরিবার

১১

হুয়াওয়ে বাংলাদেশে চাকরির সুযোগ

১২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

১৩

বিশ্বকাপ থেকে বিদায়, ব্রাজিলের জার্সিতে শেষ ম্যাচ খেললেন নেইমার

১৪

সোহরাওয়ার্দী উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশি, আটক ২ যুবক

১৫

পীরগঞ্জে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

১৬

সৌদি প্রবাসীদের কষ্ট: অতিরিক্ত অভিবাসন ব্যয়, ঋণের বোঝা ও এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনা

১৭

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

১৮

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, নারী প্রার্থীদের আবেদন ১১ জুলাই পর্যন্ত

১৯

সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগির দাম, স্থিতিশীল সবজির বাজার

২০