
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ধর্ষণের হুমকির অভিযোগ তুলে সরব হয়েছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। দ্বিতীয় দফার ভোটের আগে যখন জোরকদমে প্রচার চলছে, তখনই সামাজিক মাধ্যমে লাইভে এসে এই অভিযোগ তোলেন তিনি।
অভিনেত্রীর দাবি, ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাকে নানা কটূক্তির মুখে পড়তে হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও গুরুতর রূপ নেয়, যখন তাকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
লাইভে বক্তব্য দিতে গিয়ে রূপাঞ্জনা বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন এবং একজন নারী হিসেবে এমন হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং জানান, আর চুপ থাকবেন না।
তিনি আরও বলেন, শুধু সমালোচনা নয়, সামাজিক মাধ্যমে অশালীন ভাষা ও হুমকি দিয়ে তাকে অপমান করা হচ্ছে। এমন আচরণকে তিনি নিন্দনীয় উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, যারা তাকে হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।
নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই অভিযোগ নতুন করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। নারী নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির বিষয়টি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন