এমপির গাড়িতে হামলা: জড়িতদের কঠোর শাস্তির নির্দেশ

ছবি সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ঘটনাটিকে দুঃখজনক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

শনিবার দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ভর বিল থেকে আনছা বিল পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে।

ডেপুটি স্পিকার বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার কোনো স্থান নেই। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে রাজনীতি করতে হবে, তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক পরিবর্তনের সুযোগ যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক গণআন্দোলনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল সম্মিলিতভাবে এমন একটি রাষ্ট্র গড়ে তুলবে যেখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন।

খাল পুনঃখনন কর্মসূচি প্রসঙ্গে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তার মতে, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে দেশ আবারও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র:
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

১০

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

১১

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১২

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১৩

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১৪

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৫

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৬

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৭

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৮

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৯

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

২০