
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির এক দশক পূর্তি। “বিশ্বজুড়ে বাংলা” শ্লোগানে পরিচালিত এ গণমাধ্যমটির ১০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয়ভাবে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভা।
উপজেলা পরিষদ সড়কে অবস্থিত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টাল কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক অমিত দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, বাংলা টিভি এক দশক ধরে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের কথা তুলে ধরছে, যা সত্যিই গৌরবের। ভবিষ্যতেও সমাজের নানা অসঙ্গতি, সুখ-দুঃখের বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বমঞ্চে আরও সুপ্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ব্যবসায়ী শশী কান্ত গোপ, সাংবাদিক হুমায়ুন কবির ও জুয়েল আহমেদসহ আরও অনেকে।
এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায়, কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এবং প্রকৌশলী বিদ্যুৎ আজিজুল রহমান আজাদ বাংলা টিভিকে শুভেচ্ছা জানান।
বাংলা টিভির প্রতিনিধি গোবিন্দ দে বলেন, “বাংলা টিভি সবসময় মানুষের কথা বলে। দর্শকদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন