
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আজ সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মজুরি বোর্ডের তৃতীয় সভা। সভায় নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপন করবে মালিকপক্ষ। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে গত ১৬ নভেম্বর নির্ধারিত সভা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ২৩ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারণ করা হয়।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরে।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন। এতে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা।
এ ছাড়া অফিস স্টাফ ও কর্মচারীদের ক্ষেত্রে চারটি গ্রেডে যথাক্রমে ৫৫ হাজার, ৫০ হাজার, ৪৫ হাজার ও ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
এদিকে নতুন মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন। সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে এ দাবির অন্যতম কারণ হিসেবে তুলে ধরছেন শ্রমিক নেতারা।
মালিকপক্ষের প্রস্তাব এবং শ্রমিকপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে আজকের সভায় নতুন মজুরি নির্ধারণের আলোচনা কতটা এগোয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন